+8801733-691294 ফলো করুন

Osmaninagar Islamic Academy Dakhil Madrasah

ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসা

(একটি আধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তিক মাদরাসা)

EIIN No:

নোটিশ
 অর্ধ বার্ষিক পরীক্ষার শুরু ও পরীক্ষার ফি বিষয়ে  আগামী ২৮ জুন ২০২৬ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সেজন্যে ২৩ জুনের মধ্যে সকল প্রকার বেতন-বকেয়া পরিশোধ করে সংশ্লিষ্ট Class শিক্ষকের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।  হিজরী নববর্ষ উপলক্ষে মাদ্রাসা বন্ধের নোটিশ  মাদরাসা খোলার নোটিশ  Notice of Vacation

ওসমানীনগর ইসলামিক একাডেমি ইন্সটিটিউট ফর স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং-এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস ২১-০৬-২০২৬ ইংরেজি

আলহামদুলিল্লাহ! ওসমানীনগর ইসলামিক একাডেমি ইন্সটিটিউট ফর স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং-এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপস্থিত ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নেছাওর মিয়া, একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকানদার, ইন্সটিটিউটের  ইনচার্জ মো. শামছুল ইসলাম এবং ইন্সট্রাকটর সুহায়েল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্যে বর্তমান যুগে কম্পিউটার দক্ষতা অর্জনের গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ইতিবাচক ব্যবহার, এবং প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, “বর্তমান বিশ্বে কম্পিউটার জ্ঞান আর অতিরিক্ত কোনো দক্ষতা নয়, বরং এটি প্রতিটি শিক্ষার্থীর জন্য মৌলিক প্রয়োজন। প্রযুক্তির সঠিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI শিক্ষাক্ষেত্র, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে। তবে এর ব্যবহার অবশ্যই নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে। AI-কে মানুষের বিকল্প নয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা, ডিজিটাল দক্ষতা এবং প্রযুক্তির বাস্তবমুখী প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানের শেষে একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ, সময়ানুবর্তিতা বজায় রাখা এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.1